গুলশানে গুলির ঘটনায় মামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউট রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৩, ১৪:০৩আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৫:৪৯

রাজধানীর গুলশান-১-এ গ্লোরিয়া জিন্স ক্যাফের পাশে আলফা স্টোরে গুলির ঘটনায় গাড়িচালক আমিনুল ইসলাম মামলা করেছেন। রবিবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে এ মামলা করা হয়। সোমবার (১৬ জানুয়ারি) গুলশান থানার পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম এ তথ্য জানান।

মামলার আসামিরা হলেন– ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ মিন্টু, ওমান প্রবাসি আরিফ হোসেন, তার ভগ্নিপতি মনির হোসেন, মিন্টুর সহযোগী শরিফুল ও হুমায়ুন।  

পরিদর্শক আমিনুল ইসলাম জানান, রবিবার বিকালে বিকাশ করে টাকা না দেওয়ায় ওমান প্রবাসী আরিফ হোসেনকে আটক করেন গ্লোরিয়া জিন্স ক্যাফের পাশের একটি বিকাশ দোকানের মালিক হাবিবুর রহমান আলিফ। এরপর পরিচিতদের ফোন করেন আরিফ। ফোন পেয়ে মনির আহমেদ ও মিন্টুসহ চার-পাঁচ জন ঘটনাস্থলে এসে আরিফকে ছাড়িয়ে নিতে চেষ্টা করেন। কিন্তু দোকানিরা বাধা দিলে ওয়াহিদ গুলি ছোড়েন। তার ছোড়া গুলিতে গাড়িচালক আমিনুল ইসলাম এবং রহিম নামে এক ভ্যানচালক গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আরিফ হোসেন, তার ভগ্নিপতি মনির হোসেন ও মিন্টুকে আটক করা হয়। রবিবার রাতেই গুলশান থানায় মামলা করেন আমিনুল। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদনসহ পাঁচ আসামিকে আদালতে পাঠানো হবে।

ঘটনার দিন মো. মহিউদ্দিন নামে এক ব্যক্তি গ্লোরিয়া জিন্স কফি শপে নাস্তা করতে আসেন। আমিনুল ইসলাম তার গাড়ির চালক। আমিনুলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ। ভ্যানচালক আব্দুর রহিম মিয়ার (৫০) গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর চকমানে।

এর আগে, গতকাল রাতে গুলশান থানায় উপস্থিত হয়ে উপ-পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, রবিবার বিকাল আনুমানিক ৪টার দিকে গ্লোরিয়া জিন্স ক্যাফের পাশে আলফা স্টোর নামে একটি ফ্লেক্সিলোডের দোকানে আরিফ হোসেন ৭৫ হাজার টাকা বিকাশ করেন। কিন্তু পরে তিনি দোকানিকে টাকা দিতে পারেন না। এতে দোকানি তাকে আটক করেন। টাকা না দিয়ে যেতে পারবেন না বলে জানান। এক পর্যায়ে আটক আরিফ তার ভগ্নিপতি মনির হোসেনকে ফোন করে। ফোন পেয়ে মনির আরও চার-পাঁচ জনকে নিয়ে ফ্লেক্সিলোডের দোকানে আসেন আরিফকে নিয়ে যাওয়ার জন্য।

ওই ঘটনায় ভুক্তভোগীদের উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে গাড়িচালক আমিনুল ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। ভ্যানচালক আব্দুর রহিম চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ১৬ রাউন্ড গুলি, সাতটি গুলির খোসা ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

 

/এএইচ/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম