পৃথিবীর সেরা বিচ-সাইড লাক্সারি রিসোর্ট অ্যাওয়ার্ড পেল সী পার্ল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৩, ১২:৫৫আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ২০:৫৯

পৃথিবীর সেরা বিচ-সাইড লাক্সারি রিসোর্টের স্বীকৃতি পেল কক্সবাজারের সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। গ্লোবাল অর্গানাইজেশন ‌‘দ্য ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডস’ এ স্বীকৃতি দিয়েছে। বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা।

সী পার্ল জানায়, এই লাক্সারি রিসোর্টটি সেরা বিচ সাইড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডের পাশাপাশি সেরা লাক্সারি স্পার অ্যাওয়ার্ডও জিতেছে। এ ছাড়া সেরা জেনারেল ম্যানেজার অ্যাওয়ার্ড জিতেছেন সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার গ্রুপ জিএম আজীম শাহ।

সংবাদ সম্মেলনে আজিম শাহ বলেন, ‘পৃথিবীর মধ্যে সেরা বিচ-সাইড লাক্সারি রিসোর্ট হিসেবে স্বীকৃতি পাওয়া এবং নিজে সেরা জিএম হিসেবে অ্যাওয়ার্ড জেতায় আমি উচ্ছ্বসিত। আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সী পার্ল পরিবার অত্যন্ত সম্মানিত ও আনন্দিত। এই স্বীকৃতি শুধু সী পার্লের নয়, পুরো বাংলাদেশের পর্যটনশিল্পের জন্য এটি অনন্য স্বীকৃতি। এই অর্জনের কারণে অতিথিদের সেবা প্রদানের দায়বদ্ধতা আরও বাড়িয়ে তুলবে।’

পৃথিবীর সেরা বিচ-সাইড লাক্সারি রিসোর্ট অ্যাওয়ার্ড পেল সী পার্ল

সেবার মান বাড়ায় সী পার্ল দেশে-বিদেশে আরও স্বীকৃতি পাবে বলে আশাবাদী আজিম শাহ। তিনি বলেন, ‘সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের দক্ষ ব্যবস্থাপনা, চৌকস মার্কেটিং এবং সেলস কার্যক্রম, সুদক্ষ মানবসম্পদ উন্নয়ন, আকর্ষণীয় সেবা ও আতিথিয়তা আমাদের ব্যবসায়িকভাবে শক্ত অবস্থা ধরে রাখতে সক্ষম করেছে।’

উল্লেখ্য, ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর চালু হওয়া কক্সবাজারের ইনানী বিচে ২৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় এই পাঁচ তারকা হোটেল। ৪৯৩টি কক্ষ ও স্যুট রয়েছে হোটেলটিতে।

/সিএ/এএআর/
সম্পর্কিত
বিশ্ব পর্যটন দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ
ঘুরতে গিয়ে আটকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করলো পুলিশ
৮ দিন পর পর্যটকদের জন্য সাজেক খুলে দিলো প্রশাসন, চলাচলে সতর্কতা 
সর্বশেষ খবর
প্রথমবার রথ দেখতে এলাম, সবাই যাতে সুখে থাকতে পারে সেই কামনা করেছি
প্রথমবার রথ দেখতে এলাম, সবাই যাতে সুখে থাকতে পারে সেই কামনা করেছি
বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হচ্ছিল ৬২০ বস্তা সিমেন্ট-সার, ধরলো কোস্টগার্ড
বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হচ্ছিল ৬২০ বস্তা সিমেন্ট-সার, ধরলো কোস্টগার্ড
৩১ কোটি নতুন বই পাবে শিক্ষার্থীরা, তুলে ধরা হবে সঠিক ইতিহাস: শিক্ষামন্ত্রী
৩১ কোটি নতুন বই পাবে শিক্ষার্থীরা, তুলে ধরা হবে সঠিক ইতিহাস: শিক্ষামন্ত্রী
টিভিতে আজকের খেলা (২৫ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ জুলাই, ২০২৬)
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’