সিলেট বিভাগ সাংবাদিক সমিতির ‘প্রথম সম্মিলন’ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৩, ২১:০০আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২১:০৬

ঢাকায় কর্মরত বৃহত্তর সিলেটের পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির (সিবিসাস) ‘প্রথম সম্মিলন’ ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর মালিবাগে একটি হোটেলে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

সম্মিলনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক স্বপ্নবাংলার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী তোফায়েল আহমেদ আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল এসের পরিচালক ও বার্তা প্রধান শংকর মৈত্র। পূর্ণাঙ্গ কমিটি আগামী ১০ দিনের মধ্যে গঠন করা হবে।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে বার্ষিক সাধারণ সভা ও সম্মিলনে সর্বসম্মতিক্রমে নতুন এ নেতৃত্ব নির্বাচন করা হয়। সম্মিলন ঘিরে দিনভর সিলেটি সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠে পুরো অনুষ্ঠান।

এর আগে সম্মেলনের আলোচনা সভায় সিবিসাসের বিদায়ী সভাপতি আজিজুল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি ও সাংবাদিক শামীম আজাদ, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, ডেইলি অবজারভারের কনসালটেন্ট ফারুক আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাফিউল আলম নাদেল, মুদ্রণ সমিতির সাবেক সভাপতি তোফায়েল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), সুনাগঞ্জের সমাজসেবক সেলিম আহমেদ প্রমুখ। সিলেট-৩ ফেঞ্চুগঞ্জ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য দেন।

সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক ঝর্ণা মনি অনুষ্ঠান সঞ্চালনা করেন। পরে প্রধান নির্বাচন কমিশনার ইখতিয়ার উদ্দিনের নেতৃত্ব কমিশন সদস্যরা সর্বসম্মতি ক্রমে নতুন কমিটি ঘোষণা করেন। পারস্পারিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ এবং পেশার মাধ্যমে নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০২১ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত কয়েকজন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম