মানবতাবিরোধী অপরাধ: ময়মনসিংহের ৬ আসামির বিরুদ্ধে রায় সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৩, ১৩:২২ আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৩:২২

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় ময়মনসিংহের ত্রিশালের ছয় আসামির বিরুদ্ধে আগামীকাল সোমবার (২৩ জানুয়ারি) রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আসামিরা হলো, মো. মোখলেসুর রহমান মুকুল, মো. সাইদুল রহমান রতন, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, মো. সুলতান মাহমুদ ফকির এবং নাকিব হোসেন আদিল সরকার।

রবিবার (২২ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন।

আদালতে প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন ও ব্যারিস্টার তাপস কান্তি বল।

আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ২৬ জানুয়ারি তদন্ত শুরু হয়। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এরপর ২০১৮ সালের ১২ জুলাই অভিযোগপত্র দাখিল এবং একই বছরের ২ ডিসেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। আসামিদের বিরুদ্ধে হত্যা-ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে মোট ৬টি চার্জ গঠন করা হয়।

২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে শেষ হয় ২০২০ সালের ৫ জানুয়ারি। মোট সাক্ষ্য দেন ১৯ জন। ২০২২ সালের ৫ ডিসেম্বর মামলাটির যুক্তিতর্ক শেষ হলে মামলাটি যে কোনোদিন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
‘আন্দোলন দমনে সিভিলিয়ান লিডার ছিলেন হানিফ’, কুষ্টিয়া হত্যা মামলায় সর্বোচ্চ সাজার দাবি
সেনা কমান্ডারের চেয়েও ইনুর নির্দেশ ছিল শক্তিশালী: প্রসিকিউটর তামিম
জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য মঙ্গলবার
সর্বশেষ খবর
সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী
সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী
জাহাজশিল্পে জটিলতা দূর করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
জাহাজশিল্পে জটিলতা দূর করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
দেশের ৬২ শতাংশ দরিদ্র মানুষই সামাজিক সুরক্ষার বাইরে: প্রতিবেদন
দেশের ৬২ শতাংশ দরিদ্র মানুষই সামাজিক সুরক্ষার বাইরে: প্রতিবেদন
সংবিধান সংশোধনের পর গণভোটের ব্যবস্থা রাখা হবে
সংবিধান সংশোধনের পর গণভোটের ব্যবস্থা রাখা হবে
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান