বাসচাপায় ছাত্রী নিহত: চার দফা দাবিতে রাস্তা অবরোধ শিক্ষার্থীদের 

বাংলা ট্রিবিউট রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ১৫:৫৬আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৭:৩৬

রাজধানীর ভাটারায় ভিক্টর ক্ল্যাসিকের বাসচাপায় নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাদিয়া আক্তার নিহতের ঘটনায় চার দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২৩ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে উত্তরা দক্ষিণখান আশিয়ান সিটির নর্দান বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাওলা ফুট ওভারব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ তাদের  সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা চার দফা দাবি জানান। তাদের দাবিগুলো হচ্ছে— প্রথমত,  ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের রোড পারমিট বাতিল করতে হবে। 

দ্বিতীয়ত, ড্রাইভারকে আইনের আওতায় আনতে হবে। 

তৃতীয়ত, কাওলা বাসস্টপেজের’ নাম হবে ‘নাদিয়া বাসস্ট্যান্ড’ এবং মহানগরীর প্রত্যেক বাস এখানে থামতে হবে। 

চতুর্থত, নিহত ছাত্রীর পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। 

শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের চেষ্টাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানবন্দর ও কাওলা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুপুর একটার দিকে পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে তারা কাওলা রেলগেট এলাকায় গিয়ে আন্দোলন চালান। শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, যার ফলে ভোগান্তিতে পড়েন পথচারীরা। 

বিমানবন্দরে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, বাসচাপায় শিক্ষার্থী নাদিয়া নিহতের ঘটনায় চার দফা দাবি আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে বাসচালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। তারপরও শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। পুলিশ বুঝিয়ে তাদের সরিয়ে দিয়েছে।

উত্তরা ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বলেন, 'শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের টঙ্গী থেকে কাওলা পর্যন্ত এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনানী উড়াল সেতু থেকে কাওলা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরে শিক্ষার্থীদের পুলিশ রাস্তা থেকে সরিয়ে দেয়। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।

/এএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘অতিরিক্ত গরমে ডিমের উৎপাদন হ্রাস পায়, দাম বেড়ে যায়’
‘অতিরিক্ত গরমে ডিমের উৎপাদন হ্রাস পায়, দাম বেড়ে যায়’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার