মোবাইলে বিজয় কিবোর্ড ব্যবহারে নির্দেশনা প্রত্যাহারে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ২৩:৪৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ২৩:৪৩

আমদানি ও স্থানীয়ভাবে উৎপাদিত সব অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে বিজয় অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট (এপিকে) ব্যবহারের বাধ্যবাধকতা দিয়ে জারি করা নির্দেশনা প্রত্যাহারে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপপরিচালককে (স্পেকট্রাম ম্যানেজমেন্ট) বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে এবং ই-মেইলের মাধ্যমে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ নোটিশ প্রেরণ করেন।

নোটিশে বলা হয়েছে, যেহেতু বিআরটিসি কর্তৃক এ ধরনের নির্দেশনা সম্পূর্ণ আরবিট্রারি এবং বিআরটিসি এ ধরনের নির্দেশনা দেওয়ার জন্য আদৌ ক্ষমতাপ্রাপ্ত নয়। তাছাড়া এই অ্যাপটির ইনস্টলেশন বিনামূল্যে হলেও অ্যাপটি ইনস্টল করতে হলে গুগলের মাধ্যমে করতে হয়, যা প্রকৃতপক্ষে বিনামূল্যে নয়।

‘যেহেতু ওই নোটিশের বাধ্যবাধকতা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেয়। এ কারণে বিটিআরসির নির্দেশনা প্রতিযোগিতা আইন, ২০১২ এর সুস্পষ্ট লংঘন এবং একই আইনের ২৪ ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ বটে। এসব বিবেচনায় নিয়ে দ্রুত নির্দেশনাটি প্রত্যাহার চেয়ে নোটিশে দাবি জানানো হয়েছে।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে বিটিআরসির নির্দেশনা প্রত্যাহার করতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি আমদানি করা ও স্থানীয়ভাবে উৎপাদিত সব অ্যান্ড্রয়েড মোবাইলফোনে বিজয় অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট (এপিকে) ব্যবহার করার নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

/বিআই/এমএস/
সম্পর্কিত
একলা ঘরে মায়ের মৃত্যু: ব্যাখ্যা চেয়ে চার সন্তানকে আইনি নোটিশ
লিগ্যাল নোটিশ কী, কেন দেওয়া হয়
হকার কার্ড বিতরণ বন্ধ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম