ট্রাকের ধাক্কায় বাপেক্সের ডেপুটি ম্যানেজার নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৩, ২৩:৪৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ২৩:৫০

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ডেপুটি ম্যানেজার মো. আখলাখ হোসেন (৩০) নিহত হয়েছেন।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মমতাজ আলী বলেন, নিহত আখলাখ হোসেন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিদ্যুৎ অফিসের সামনের রাস্তায়  ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান। তার বাসা মিরপুরে।

তিনি বলেন, আইনি  প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। 

/এআইবি/কেএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম