এক মাসে মেট্রোরেলে চড়েছে ৩ লাখ ৩৫ হাজার যাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৩, ১৩:১৪আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৩:১৪

গত এক মাসে মেট্রোরেলে চড়েছে ৩ লাখ ৩৫ হাজার যাত্রী। এতে টিকেট বিক্রিতে আয় হয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানান। 

তিনি বলেন, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী মেট্রোরেল চলাচলের উদ্বোধন ঘোষণা করেন। তারপর ২৯ ডিসেম্বর থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হয়। ২০২৩ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত মেট্রোরেলে ভ্রমণ করেছে ৩ লাখ ৩৫ হাজার যাত্রী। এরমধ্যে সাপ্তাহিক বন্ধ ছিল চার দিন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক

তিনি আরও বলেন, আগারগাঁও মেট্রো স্টেশন থেকে উত্তরা মেট্রো স্টেশন যেতে এখন শুধু পল্লবী মেট্রো স্টেশনে বিরতি দেওয়া হচ্ছে। এসব বিষয়গুলো আমরা দেখছি। পরবর্তী কোন কোন স্টেশনে বিরতি দেওয়া যায়, সেসব বিষয়গুলো সংশ্লিষ্ট কর্মকর্তারা গবেষণা করছেন।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম