শাহজালালে সাড়ে তেরো কোটি টাকার ১৪ কেজি সোনার বার জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ কেজি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজ। এসময় চোরাচালানে জড়িত অভিযোগে ফ্লাইটযাত্রীদের বহন করা একটি বাসের চালককে আটক করা হয়।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আটক বাস চালকের নাম মো. হারুনুর রশীদ।

কাস্টম হাউস সূত্র জানিয়েছে, গোপন সংবাদে তারা জানতে পারেন দুবাই থেকে ঢাকাগামী ইউএস বাংলার বিএস ৩৪২ ফ্লাইটে বেশকিছু সোনারবার আসবে। সেসব বার ইউএস বাংলা এয়ারলাইনের যাত্রীদের বহনের জন্য নির্ধারিত বাসের মাধ্যমে চোরাচালান হবে। এরপর কাস্টম হাউজের একটি দল বিমানবন্দরে নজরদারি শুরু করে। ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করলে সতর্ক অবস্থান নেয় তারা। সেই ফ্লাইটের যাত্রীরা বাস এবং কার হতে নেমে যাওয়ার পর তল্লাশি করা হয়। ব্যাপক তল্লাশির পর এক পর্যায়ে ইউএস বাংলার ঢাকা মেট্রো-স-১২-০১১৩ র‍্যাম বাসের ড্রাইভার মো. হারুনুর রশীদের দেখানো মতে কালো স্কচটেপ মোড়ানো চারটি লুকানো স্বর্ণেরবারের প্যাকেট উদ্ধার করা হয়।

পরে প্যাকেটগুলো বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস আগমনী হলের ব্যাগেজ কাউন্টারে খোলা হয়। সেখানে ১২০টি স্বর্ণেরবার ওজন তের কেজি ৯৯০ গ্রাম পাওয়া যায়। আটককৃত স্বর্ণেরবারের আনুমানিক বাজার মূল্য প্রায় তের কোটি পঞ্চাশ লাখ টাকা।

কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,  প্রাথমিকভাবে গাড়িচালক কোনও সংঘবদ্ধ চোরাচালান চক্রের সাথে যোগসাজশে স্বর্ণবারগুলো বিমানবন্দর এলাকার পার করে দেওয়ার চেষ্টা করছিলেন বলে ধারনা করছি। স্বর্ণের বারগুলো ২৪ ক্যারেটের। জব্দ করা ইউএস বাংলার মালিকানাধীন র‍্যাম বাসটি সিভিল এভিয়েশন অথরিটির জিম্মায় রাখা হয়েছে। জব্দ করা অন্যান্য আলামত বিমানবন্দর থানায় জমা করা হয়।

/সিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম