হিজবুত তাহরিরের এক সক্রিয় সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৯

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ বাহিনী এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম তমিজ আহমেদ সবুজ (৩২)। এটিইউ-এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মো. আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘২০১৪ সালে হিজবুত তাহরিরের পক্ষে পোস্টার ও লিফলেট বিতরণের সময় তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে সে পলাতক থেকে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থেকেই সে অনলাইনে উগ্রবাদী প্রচার-প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে আসছিল।’

২০১৪ সালের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা কলাবাগান থানার মামলায় সে পলাতক অবস্থায় ছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
আইএসআইয়ের নির্দেশে দিল্লি-মুম্বাইয়ে হামলার ছক, অস্ত্রসহ গ্রেফতার ৯
জঙ্গি সংগঠন নিউ জেএমবির সদস্য গ্রেফতার
‘জঙ্গিবাদের ঝুঁকি না থাকলে সতর্কতা জারি করতো না সরকার’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম