বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে যুক্ত হয়েছে অষ্টম বোয়িং ৭৩৭-৮০০ বিমান। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ২০ মিনিটে বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আনুষ্ঠানিকভাবে বিমানটি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান।
নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ বিমানসহ মোট ১৮টি বিমান রয়েছে ইউএস-বাংলার বহরে। এর মধ্যে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ বিমান।
ইউএস-বাংলা জানিয়েছে, নতুন সংযুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি কুয়েত থেকে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ বিমানে ১৮৯টি আসন রয়েছে, যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালিত হবে।
বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।









