শিশুকে বালিশচাপায় হত্যার অভিযোগ সৎমায়ের বিরুদ্ধে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৭

রাজধানীর পশ্চিম ধানমন্ডির শংকরে সাইম বাবু (৮) নামে এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে সৎমায়ের বিরুদ্ধে। রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে নিজ বাসায় এ ঘটনা ঘটে।

শিশু সাইমের বাবা মাহবুবুল পেশায় বাসচালক। সৎমা রেশমা খাতুন তার আপন খালা।

সন্ধ্যায় হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‌‘রবিবার বিকাল ৩টার দিকে শিশু সাইম বাবুকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগে তার সৎমা রেশমা খাতুনকে আটক করা হয়েছে। শিশুর বাবার কোনও খোঁজ পাওয়া যায়নি।’

নিহত সাইম বাবুর চাচা অপু বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি দিনাজপুরে। আমার ভাই (সাইমের বাবা) মাহবুবুল পেশায় বাসচালক। গত মাসে সাইমকে গ্রাম থেকে নিয়ে এসে মাদ্রাসায় ভর্তি করিয়েছে। আজ সকালেও মাদ্রায় গিয়েছে। দুপুরে বাসায় আসার পর এমন ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘নিহত সাইমের সৎমা রেশমা খাতুন তার খালা হয়। তিন মাস আগে রেশমা ও মাহবুব বিয়ে করে। রেশমা খাতুনের আগের সংসারে একটি সন্তানও রয়েছে বলে জানান তিনি।

ওই ঘটনার হাজারীবাগ থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রুবেল আজাদ জানান, দুপুরে সংবাদ পেয়ে আমরা ওই বাসায় যায়। শিশুটির মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, সাইমের মা আগেই মারা গেছে। পরে রেশমাকে বিয়ে করেন সাইমের বাবা মাহবুবুল। আজ সৎমা রেশমা বালিশচাপা দিয়ে সাইমকে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

/এএইচ/এনএআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান