আশ্রয়ণ-২ প্রকল্পে ঘর পেলো ১৪০ গৃহহীন পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৬

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সিন্দুরআটায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত ৫ ইউনিট বিশিষ্ট ২৮টি সেমি পাকা ব্যারাক হাউজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এই ব্যারাক হাউজগুলোতে ১৪০টি গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিত করা সম্ভব হবে। এই ব্যারাক হাউজগুলো সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন নির্মাণ করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পগুলোর কাজ সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় শেষ করতে সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার আওতায় ব্যারাক হাউজ নির্মাণ করছে। ইতোমধ্যে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১১ পদাতিক ডিভিশন বেশ কিছু ব্যারাক হাউজ সফলতার সঙ্গে নির্মাণ করে বেসামরিক প্রশাসনের নিকট হস্তান্তর করেছে।

ব্যারাক হাউজ হস্তান্তর অনুষ্ঠানে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেনাকর্মকর্তা ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
গভীর রাতে পুড়ে ছাই আশ্রয়ণ প্রকল্পের ১০ কক্ষ, খোলা আকাশের নিচে বসবাস
সেই স্বপ্ননগরের ২৫০ পরিবার পানিবন্দি, না খেয়ে কাটছে দিন
আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন কোচিং সেন্টার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম