যুক্তরাষ্ট্রে পুরস্কার বিজয়ী বাংলাদেশিদের সংবর্ধনা দিলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫৯

বর্তমান সময়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানের কাজের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পুরস্কার বিজয়ী বাংলাদেশিদের সংবর্ধনা দিয়েছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (৮ ফেব্রুয়ারি) এক আয়োজনের মাধ্যমে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

এসময় রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ‘ঠিক কাজটি করার জন্য সাহস ও নিষ্ঠার সাথে লড়াই করেছেন এমন ব্যক্তিদের সাথে একত্রিতভাবে এই বিজয় উদযাপন করতে পারা আমার জন্য সম্মানের।’

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মানিত পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছেন- সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি পরিবেশ ও মানবাধিকারের সুরক্ষায় তার সক্রিয় অংশগ্রহণ ও আন্দোলনের জন্য ২০২২ সালের ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন। পুরস্কার বিজয়ীদের মধ্যে আরেকজন মোহাম্মদ তরিকুল ইসলাম, তিনি ২০২২ সালের ট্রাফিকিং ইন পারসনস রিপোর্ট হিরো স্বীকৃতি পেয়েছেন। 

এছাড়াও সাংবাদিক রোজিনা ইসলাম ২০২২ সালের অ্যান্টি-করাপশন চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছেন। আর ২০২৩ সালের হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড জয়ী মোহাম্মদ নূর খান (ওরফে লিটন)। পুরস্কার বিজয়ী আরেকজন হলেন ড্রিংকওয়েল নামের একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী, যে কোম্পানিটি ২০২২ সালে জলবায়ু সহিষ্ণুতা বা অভিঘাত সহনশীলতা বিভাগে ইউএস সেক্রেটারি অব স্টেটের করপোরেট অ্যাক্সিলেন্স পুরস্কার জিতেছে।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম