দুয়ারে ঋতুরাজ বসন্ত

সঞ্চিতা সীতু
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪২

আবহাওয়ার চেনা রূপ বদলে যাচ্ছে। ঋতুর হিসেবে আজ শীতের শেষ দিন। হিমেল হাওয়ার মাঝে কিছু দিন ধরেই পাওয়া যাচ্ছে বসন্তের পরশ। গাছে গাছে আসতে শুরু করেছে নতুন পাতা। আগামীকাল পহেলা ফাল্গুন। দুয়ারে ঋতুরাজ বসন্ত।

মধ্যরাতে বা ভোরের বাতাসে এখনও উত্তরের হালকা শীতের আমেজ পাওয়া গেলেও আজ দুপুরের পর বইতে শুরু করেছে বসন্তের দখিনা বাতাস। অনেক এলাকায় বাতাসে আমের মুকুলের গন্ধ ছড়িয়ে আছে। পাতাঝরা গাছে এসেছে নতুন পাতা। কঙ্কালের মতো ডাল-পালা মেলে দাঁড়িয়ে থাকা গাছগুলো হয়ে উঠছে সতেজ সবুজ। এবার পাতা ঝরার দিন শেষ হতে চললো। ছবি: নাসিরুল ইসলাম

ঢাকা শহরে বড় বড় সড়ক ছাড়াও বিভিন্ন অলিগলি, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, বোটানিক্যাল গার্ডেনসহ প্রায় সব এলাকায় গাঁদা, ডালিয়া, জিনিয়া, গোলাপ, আকাশি-সাদা স্নোবল, চন্দ্রমল্লিকা, মোরগঝুঁটি, কসমস, জুঁই, চামেলি, টগর, বেলিসহ নানান প্রজাতির ফুল ফুটে থাকতে দেখা যাচ্ছে। পলাশের লাল রঙের বাহার দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অনেক এলাকায়। ঢাকার কিছু নীরব এলাকায়, বিশেষ করে গাছবেষ্টিত স্থানে সকালেই শোনা যাচ্ছে কোকিলের ডাক। এটাই বসন্তের আগমনী বার্তা। ইট-কাঠের এই শহরের প্রায় সব জায়গায় বসন্তের আমেজ লক্ষ করা যাচ্ছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বাতাসের গতির পরিবর্তন ঘটছে। এই সময় তাপমাত্রা উঠানামা করে। আগামী দুই দিন এ কারণে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের তাপমাত্রা কিছুটা কমে যাবে। এরপর ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে তিনি জানান। দুয়ারে ঋতুরাজ বসন্ত

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

কুয়াশার বিষয়ে বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

দুয়ারে ঋতুরাজ বসন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬, রাজশাহীতে ১১ দশমিক ৮, রংপুরে ১৩, ময়মনসিংহে ১৩ দশমিক ৮, সিলেটে ১৭, চট্টগ্রামে ২১, খুলনায় ১৪ দশমিক ৬ এবং বরিশালে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ঢাবি বটতলায় সমগীতের বসন্ত উৎসব 
বসন্তকে যেন স্বাগত জানাচ্ছে পলাশ ফুল
ছবিতে বসন্ত উৎসব
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক