ধলপুরে তেলেগু কলোনিতে উচ্ছেদ মানবাধিকার লঙ্ঘন: কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৫

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরের তেলেগু কলোনির বাসিন্দাদের উচ্ছেদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যাত্রাবাড়ীর ধলপুরে অবস্থিত সুইপার কলোনিতে বসবাসকারী তেলেগু ভাষাভাষীর জনগোষ্ঠীকে উচ্ছেদের স্থান পরিদর্শন করেন। কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা এ সময় উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ড. কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করি, পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া তাদের উচ্ছেদ করা হলে মানবাধিকারের লঙ্ঘন হবে। এসব মানুষ কোথায় যাবে? তাদের জাতীয় পরিচয়পত্রে স্থায়ী-অস্থায়ী ঠিকানা এখানেই। বহুকাল তারা এখানেই বসবাস করছে। তাদের যেন উচ্ছেদ না করা হয়, সে জন্য আমরা সরকারের কাছে সুপারিশ করবো।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তেলেগুদের কলোনি ছেড়ে দিতে নোটিশ দিয়েছে। ইতোমধ্যে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এই উচ্ছেদের নোটিশের প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছেন, এই উচ্ছেদের নির্দেশ বেআইনি, অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারমূলক।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
বন্দি মায়ের শিশুদের শৈশব কাটছে বন্দিত্বেই 
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম