‘হিজরতের নামে ঘরছাড়া’ তরুণের আত্মসমর্পণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২১

কুমিল্লার বাড়ি থেকে ‘আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়া’য় যোগ দেওয়ার জন্য ঘর ছেড়েছিল এক তরুণ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সে। নিজেকে জঙ্গি পরিচয় দেওয়া এই তরুণ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্যই ৯৯৯ নম্বরে ফোন করে বলে জানায় পুলিশ।

মঙ্গলবার দুপুরে ৯৯৯ নম্বরের মিডিয়া কর্মকর্তা পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, নিজেকে জঙ্গি দাবি করা এই তরুণ ৯৯৯ নম্বরে কল করে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে। সে জানায়, গত বছরের ২৭ ডিসেম্বর হিজরতের উদ্দেশে কুমিল্লার বাড়ি থেকে টাকা-পয়সা নিয়ে ‘আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়া’য় যোগ দেওয়ার জন্য সে ঘর ছেড়েছিল। এরপর ঢাকার বসুন্ধরা, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে অবস্থান করে।

প্রশিক্ষণ গ্রহণের জন্য তার কক্সবাজার যাওয়ার কথা ছিল। একপর্যায়ে সে তার ভুল বুঝতে পেরে জঙ্গিদের আস্তানা থেকে পালিয়ে যায়। পরে উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির আশ্রয় লাভ করে। এই তরুণ স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছিল। কিন্তু ভয় পাচ্ছিল—তার দলের সদস্যদের হাতে ধরা পড়লে তাকে হত্যার করতে পারে। এসব তথ্য জানিয়ে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে সে। ১৪ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টায় সে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে।

৯৯৯ নম্বরের কলটেকার কনস্টেবল জয় বিশ্বাস কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিক উত্তরখান জোনের এডিসি ইয়াসির আরাফাতকে বিষয়টি জানান। 

সংবাদ পেয়ে উত্তরখান থানা পুলিশের একটি দল কলারের বর্ণনা মতে, উত্তরখানের কোটবাড়ি আটিপাড়া এলাকা থেকে ওই তরুণকে উদ্ধার করে।

পরে উত্তরখান থানার ওসি ৯৯৯ নম্বরের কলটেকারকে জানান, তারা ২৬ বছর বয়সী তরুণ কলারকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

 

/এএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আইএসআইয়ের নির্দেশে দিল্লি-মুম্বাইয়ে হামলার ছক, অস্ত্রসহ গ্রেফতার ৯
জঙ্গি সংগঠন নিউ জেএমবির সদস্য গ্রেফতার
‘জঙ্গিবাদের ঝুঁকি না থাকলে সতর্কতা জারি করতো না সরকার’
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি