ক্যানসার হাসপাতালে চিকিৎসক-আনসার মারামারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৭

মহাখালী জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক ও স্টাফদের সঙ্গে আনসার সদস্যদের মারামারির ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৭ আনসার সদস্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন—অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার (এপিসি) মো. সেকান্দর আলী, ওবায়দুর রহমান, সুজন আলী, আরিফুল ইসলাম, শামিম হোসেন, রাসেল আহামেদ, মনির হোসেন।

এপিসি সেকান্দর আলী বলেন, মঙ্গলবার দুপুরে ওই ভবনের প্রশাসনিক বিভাগে নামাজের স্থান দিয়ে এক আনসার সদস্য হেঁটে পাশের ভবনে যাওয়ার সময় সিভিল পোশাকে শাহাজাদা নামে এক চিকিৎসক বিষয়টির প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এসময় ওই চিকিৎসক আনসার সদস্যকে চর মেরেছেন বলে দাবি করে তিনি জানান, তিনি যে চিকিৎসক তা আমাদের আনসার সদস্য বুঝতে পারেননি। সেই আনসার সদস্য আমাদেরকে জানিয়েছেন, এক ব্যক্তি তাকে মারধর করেছে। পরে ৮/১০ জন আনসার সদস্য সেখানে উপস্থিত হয়, এবং সেখানে তার সাথে তর্কাতর্কি হয়। পরে জানা যায়—তিনি সেখানকার চিকিৎসক।

ওই এপিসি আরও বলেন, পাশের ভবনে যাওয়ার ওইটাই পথ।

পরে সে দিনের মতো ঘটনাটি শেষ হয়। বিষয়টি আমাদের প্লাটুন কমান্ডার (পিসি) মাহফুজুর রহমান ও হাসপাতাল পরিচালককে অবহিত করি।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে ঘটনাটি নিয়ে সমঝোতার জন্য বসার কথা। আমরা সেখানে গেলে ওই চিকিৎসক এবং তার সাথে হাসপাতালের স্টাফরা মিলে আমাদের ওপর হামলা চালায়। সে সময়ে উভয়পক্ষের মধ্যে মারামারি লেগে যায়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়।

জানা গেছে, ওই মারামারিতে উভয় পক্ষের ১৪/১৫ জন আহত হয়েছেন।

/এআইবি/এমএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
রেলস্টেশনে পড়ে থাকা শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম