এ বছর বইমেলায় অনেক তরুণ লেখকের নতুন বই প্রকাশিত হয়েছে। তরুণদের বেশিরভাগই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিরাক্ষার্থীর সংখ্যা বেশি।
এবারের বইমেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ফাইয়াজ ইফতি’র নতুন বই "তাদের চোখের ঘুম ভেঙে যাবে আবার কখন" ভূমিপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। বইটি মেলার ১৯৩-১৯৪ নং স্টলে পাওয়া যাবে। বইটির মূল্য ৩৫৬ টাকা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী 'ইমরান হোসাইন আদিব'র প্রথম একক প্রকাশিত কাব্যগ্রন্থ কাঠগোলাপ প্রকাশিত হয়েছে। বইটির প্রকাশক নবকথন প্রকাশনী। মেলার ৫৮১ নং স্টলে বইটি পাওয়া যাবে। বইটির প্রচ্ছদশিল্পী মো. সিয়াম উদ্দীন খান, মূল্য ২২৫ টাকা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী জাকিয়া আক্তার নীলিমার প্রথম কাব্যগ্রন্থ 'পবিত্র অনিয়ম ও প্রেম' প্রকাশিত হয়েছে। এর প্রকাশক হাওলাদার প্রকাশনী। বইমেলার ৯৯, ১০০ ও ১০১ নং স্টলে পাওয়া যাচ্ছে এই বই। বইটিতে বর্তমান সমাজের আবেগ-অনুভূতির একটি প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহবুব এ রহমানের শিশুতোষ গল্পগ্রন্থ 'ভূত স্যার যখন বিজ্ঞান ক্লাসে'। এটি লেখকের চতুর্থ বই। বইটি অক্ষরবৃত্ত প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এর প্রচ্ছদশিল্পী নিয়াজ চৌধুরী তুলি। মূল্য ২০০ টাকা। বইটি মেলার ১৬৯ নং স্টলে পাওয়া যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহজাদা আল হাবীব। এবারের বইমেলায় তার নতুন কাব্যগ্রন্থ "অশ্রুচুক্তি" প্রকাশিত হয়েছে। বইটি উপকথা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। এর প্রচ্ছদশিল্পী চারু পিন্টু। বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা। মেলার ১৭৭ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য মীম ও ১১তম ব্যাচের অর্থনীতি বিভাগের জুবায়ের আহাম্মেদ অনুবাদ করেছেন ম্যাথিউ রাইলি’র দ্য থ্রি সিক্রেট সিটিজ। এর প্রচ্ছদশিল্পী সজল চৌধুরী। এটি প্রকাশ করেছে ভূমিপ্রকাশ। বইটি মেলার ১৯৩-১৯৪ নং স্টলে পাওয়া যাবে। বিক্রয় মূল্য ৪০০ টাকা।
বিনীত বাজপেয়ীর প্রলয় নামের বইটির অনুবাদকও জুবায়ের আহাম্মেদ। এর প্রচ্ছদশিল্পী আদনান আহমেদ রিজন। বইটি নয়াউদ্যোগ প্রকাশনী থেকে বের হয়েছে। মেলার ৪৪৮নং স্টলে পাওয়া যাবে। এর বিক্রয় মূল্য ৪৬০ টাকা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নিষাদ নাঈম’র "জলের ভূগোল না জানা মাছ" প্রকাশিত হয়েছে। বইটির প্রকাশক ঘাসফুল প্রকাশনী। এটি মেলার ১৭০-১৭১ স্টলে পাওয়া যাবে। ছাড়মূল্যে বইটির দাম ১২০ টাকা।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসটিই ডিপার্টমেন্টের ১২তম ব্যাচের শিক্ষার্থী আসিফ মাহমুদ’র উপন্যাস বাইনারি প্রকাশিত হয়েছে। বইটি বাংলার প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। এর প্রচ্ছদশিল্পী ওমর ইবনে সাদিক। বইমেলার ২১২ ও ২১৩ নং স্টলে পাওয়া যাচ্ছে। ২৫% ছাড়ে এর বিক্রয়মূল্য ১৫০ টাকা।
একই বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন’র প্রথম বই "তবুও বাঁচতে হয়"। বইমেলার ৪৯২ ও ৪৯৩ নং স্টলে পাওয়া যাচ্ছে। এর প্রচ্ছদশিল্পী মাহাবুব আলম সরকার। বইটির মুদ্রিত মূল্য ২২০ টাকা।
একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী মো. সহিদুল ইসলাম রাজন’র চতুর্থ বই "মেঘফুল"। এটি একটি সামাজিক উপন্যাস। এর প্রকাশক বইবাজার। বইটি মেলার ৪৯২-৪৯৩ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে। প্রচ্ছদশিল্পী সজল চৌধুরী। মুদ্রিত মূল্য ৪০০ টাকা।
নোবিপ্রবি’র শিক্ষা প্রশাসন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী নাফিজ ফুয়াদ’র "সায়েন্স অফ সুপারহিরোজ" বইটি প্রকাশ করেছে শব্দশৈলী। এর প্রচ্ছদশিল্পী সামিরা জান্নাত। বইমেলার ২৯ নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে। এর মূল্য ৩০০ টাকা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বিশ্বাসের গল্পগ্রন্থ "ইছেপুর ও অন্যান্য" প্রকাশিত হয়েছে। এর প্রকাশক কালবেলা। প্রচ্ছদশিল্পী আইয়ুব আল আমিন। মেলার ৫৯১নং স্টলে (চর্যাপ্রকাশ) বইটি পাওয়া যাচ্ছে। এর মুদ্রিত মূল্য ৩৫০ টাকা।
কবি নজরুল সরকারি কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মিলন আব্দুল্লাহর ‘বেওয়ারিশ অনুভূতি। বইটি প্রকাশিত হয়েছে নবসাহিত্য প্রকাশনী থেকে। এর প্রচ্ছদ করেছেন কারুধারা। বইমেলার নবসাহিত্যের ৩০-৩১ নং স্টলে পাওয়া যাবে। বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা।
কবি নজরুল কলেজের আরেক শিক্ষার্থী আনান্নিয়া আন্নি। তিনি বাংলা বিভাগের শিক্ষার্থী। এবারের মেলায় তার নতুন বই "গোয়েন্দাগিরি" প্রকাশিত হয়েছে। এটি ইচ্ছে স্বপ্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইমেলায় ১২১ এবং ১৪১ নাম্বার স্টলে পাওয়া যাবে। এর মুদ্রিত মূল্য ১২০ টাকা।
ঢাকা কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রবিউস সানি’র চিলেকোঠার ডাকপিয়ন প্রকাশিত হয়েছে। বইটি নবসাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এর প্রচ্ছদ করেছেন কারুধারা। এটি বইমেলার ৩০-৩১ নং স্টলে পাওয়া যাবে। বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা।
‘পবিত্র অনিয়ম ও প্রেম’ বইটির লেখক জাকিয়া আক্তার নীলিমা বলেন, ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আমার আগ্রহ ছিল। ধীরে ধীরে লেখার অভ্যাসও তৈরি হয়। আমার লেখা কবিতাগুলো বই আকারে প্রকাশ করতে পেরে আমি খুবই আনন্দিত। আশা করি পাঠকরা কাব্যগ্রন্থটি পড়ে হৃদয়স্পর্শী বিষয়ের প্রতিচ্ছবি পাবেন। কবিতাগুলোতে বর্তমান সময়ের বিশৃঙ্খলা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ রয়েছে।
‘কাঠগোলাপ’ বইয়ের লেখক ইমরান হোসাইন আদিব পাঠকের উদ্দেশ্যে বলেন, বই পড়ুন, নতুন কিছু জানুন। নতুন লেখকদের উৎসাহিত করুন। সর্বোপরি, বই নিয়ে কথা হোক।
‘সায়েন্স অফ সুপারহিরোজ’র লেখক নাফিজ ফুয়াদ বলেন, সাহিত্যচর্চা একধরনের আন্দোলন। এই আন্দোলনে প্রয়োজন বিপুল সংখ্যক সাহিত্যানুরাগী মানুষ। এমন একটা আন্দোলনে লেখক হিসেবে শামিল হতে পারাটা আমার জন্য আনন্দের। পাঠকদের উদ্দেশ্য অনুরোধ থাকবে তারা যেন এই আন্দোলন সর্বাত্মক অংশগ্রহণ করেন।









