শিক্ষার্থীদের নির্যাতন না করার আহ্বান মানবাধিকার কমিশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৪

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ নানাভাবে হয়রানির নিন্দা জানিয়ে এসব না করার আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন নারী শিক্ষার্থীকে দীর্ঘ সময় ধরে শারীরিক ও মানসিক নির্যাতন,বিবস্ত্র করে ভিডিও ধারণ, অশালীন ভাষায় গালাগালসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়া কমিশন লক্ষ্য করছে যে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এ ধরনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। কমিশন মনে করে, শিক্ষার্থীরা একটি জাতির ভবিষ্যৎ কর্ণধার। তাদের মাধ্যমে এমন বর্বর ও কুরুচিপূর্ণ আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। এসব নিয়ে আমাদের সবার এখনই ভাবতে হবে। সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের অভাব এক্ষেত্রে দৃশ্যমান।

একজন শিক্ষার্থীর কাছে সমাজের প্রত্যাশা থাকে— তারা পড়াশোনা ও সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত থেকে দেশের ও সমাজের উন্নয়ন ঘটাবে। তাদের এমন অপরাধমূলক কর্মকাণ্ড অন্যদেরও প্রভাবিত করতে পারে। যা সার্বিক পরিস্থিতির আরও অবনতি ঘটাবে বলে আশঙ্কা করা যায়। এ অবস্থায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে কমিশন।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
বন্দি মায়ের শিশুদের শৈশব কাটছে বন্দিত্বেই 
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম