ইয়াবা কারবারের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৭

রাজধানীর আদাবর এলাকা থেকে ২ হাজার ৯শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের  ছাত্রী আয়েশা ছিদ্দিকা রুমা ওরফে জারাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিনিসহ একটি মাদক কারবারি চক্র দীর্ঘদিন ধরে ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছেন। ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) আদাবর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক এশারত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রবিবার ওই ছাত্রীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকা থেকে জারাকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, আয়েশা ছিদ্দিকা রুমা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে পদার্থ বিজ্ঞানের ছাত্রী। তিনি এবং তার পরিবার মিলে দীর্ঘদিন ধরে বিভিন্ন পথে  ঢাকায় ইয়াবা নিয়ে এসে পড়ালেখার আড়ালে মাদকের ব্যবসা করতেন। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ এলাকায় হওয়ায় স্বল্প মূল্যে ইয়াবা কিনেস রাজধানীতে এনে বিক্রি করে আসছিলেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কক্সবাজার ও টেকনাফ থেকে মাদক এনে তা রাজধানীর বিভিন্ন এলাকায় খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রয় করতেন তিনি। তরুণী সংঘবদ্ধ মাদকচক্রের ডিলার হিসেবেও কাজ করেন। তার বিরুদ্ধে আদাবর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

/এমকেআর/এপিএইচ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম