দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লেয়ারেশন বন্ধের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর একাংশ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)এর একাংশ। এসময় সাংবাদিক নেতারা অবিলম্বে দৈনিক দিনকালসহ সব বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী ও বিএফইউজের (একাংশের) সভাপতি রুহুল আমিন গাজী। বিক্ষোভ সমাবেশ শেষে তারা প্রেসক্লাবের সামনে থেকে মিছিল করে কদম ফোয়ারা ঘুরে প্রেসক্লাবের ভেতরে এসে শেষ করে।








