ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তুরস্ক থেকে দেশে ফিরেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪০

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার কাজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন অ্যান্ড মেন্টেইনেন্স লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম উদ্ধারকারী দলকে স্বাগত জানান।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা তুরস্কে উদ্ধারকাজ শেষ করে দেশে ফিরেছে। আজ রাত ৮টার দিকে তারা বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দলের সাথে বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০-এ করে দেশে ফেরেন।

তেজগাঁ বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় কুর্মিটোলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন।

সম্মিলিত দলের সদস্য হিসেবে গত ৮ ফেব্রুয়ারি ফায়ার সার্ভিসের ১২ জন সদস্য উদ্ধারকাজে অংশ নেওয়ার জন্য তুরস্ক যান।

/আরটি/এমএস/
সম্পর্কিত
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন 
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
সর্বশেষ খবর
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি