জঙ্গি নেতা মহিবুল্লাহ চার দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৭

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার নায়েবে আমির শায়েখ মো. মহিবুল্লাহর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২২ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ডেমরা থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তে পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিসিটিসি)।

গত ৭ ফেব্রুয়ারি নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ১৭ সদস্যকে গ্রেফতার করে র‍্যাব। একইসঙ্গে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্যকে গ্রেফতার করে। এর আগে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ৩৮ সদস্যকে গ্রেফতার করা হয়। ফলে সব মিলিয়ে নতুন এ জঙ্গি সংগঠনের ৫৬ সদস্যকে গ্রেফতার করলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

/এমকেআর/আরকে/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
আইএসআইয়ের নির্দেশে দিল্লি-মুম্বাইয়ে হামলার ছক, অস্ত্রসহ গ্রেফতার ৯
বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যু: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী রিমান্ডে 
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের