‘যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা’ বইয়ের মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৯

১৯৭১ সালের যুদ্ধদিনের নানা গৌরব গাথার আলেখ্য এবং তারপর বঙ্গবন্ধু হত্যা ও পরবর্তী রাজনীতিসহ জীবনের নানান ঘাত-প্রতিঘাত নিয়ে আত্মকথন সাজিয়েছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ। ‘যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা’ শিরোনামের বইটির মোড়ক উন্মোচন হয়েছে শনিবার (২৫ ফেব্রুযারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন প্রধান অতিথি হিসেবে অনাড়ম্বড় অনুষ্ঠানটিতে অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এডিটর্স গিল্ড-এর সভাপতি ও ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও ট্যুরিজম পুলিশ প্রধান হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইউম খান।

বইটির লেখক গোলাম মোস্তফা খান মিরাজ ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি অস্ত্র হাতে স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর আবারও অস্ত্র হাতে তুলে নেন তিনি। পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও মুক্তিযোদ্ধাদের নানানভাবে সংগঠিত করার কাজ করেছেন।

স্বাধীনতা যুদ্ধের সময়কালসহ স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী নানান ঘটনা বইটিতে সাজানো আছে। বঙ্গবন্ধুর সঙ্গে লেখকের ঘনিষ্ট যোগাযোগের ফলে বহু দুর্লভ তথ্য এবং কঠিন সময়ের রাজনীতির গতিধারা ধরা আছে ‘যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা’ বইটিতে। বইটির প্রকাশ করেছে ‘তৃণলতা’ প্রকাশ। মূল্য রাখা হয়েছে ৭৫০ টাকা।

আগ্রহী পাঠক ছাড়াও বইটি বাংলাদেশের রাজনীতি ও মুক্তিযুদ্ধ নিয়ে যারা গবেষণা করেন, তাদের বিশেষ ভালো লাগবে বলে জানিয়েছে তৃণলতা প্রকাশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আত্মকথনের মধ্য দিয়ে ইতিহাসের নানান বাঁকবদলের অপ্রকাশিত অনেক তথ্য উঠে এসেছে ‘যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা’ বইটিতে। বাংলাদেশের রাজনীতিকে নতুন করে আবিষ্কার করার অনেক উপাদান এ বইয়ে মিলবে বলেও জানান তারা।

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের