যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৬

গোপালগঞ্জ সদর এলাকায় জমিজমা নিয়ে বিরোধে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেল চৌধুরীকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব-৩)। রবিবার (২৬ ফেব্রুয়ারি) কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে র‌্যাব।’

অধিনায়ক বলেন, ‘গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছে। ২০১৮ সালে গোপালগঞ্জ সদর এলাকায় জমিজমার বিরোধে ভুক্তভোগীকে হত্যার ঘটনায় তার নামে মামলা হয়। ২০২১ সালে আদালতে হত্যার বিষয়টি প্রমাণিত হয়। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত করে গ্রেফতারের আদেশ দেন। রায় ঘোষণার পর সে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।’

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 /এএইচ/আরকে/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি