ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ সুখী মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০২

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ পাঁচ জন দগ্ধের ঘটনায় সুখী আক্তার (২৫) মারা গেছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ণ ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন এ তথ্য জানান।

সার্জন এসএম আইউব হোসেন বলেন, ‘সুখী আক্তারের শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।’

এর আগে, রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ফতুল্লা লামারবাগ মেট্রো গার্মেন্টস সংলগ্ন একটি দোতলা বাড়ির নিচ তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে দগ্ধ হন, মোতালেব গার্মেন্টসের অপারেটর আল আমিন সিকদার (৩০), তার স্ত্রী মেট্রো গার্মেন্টসের শ্রমিক সুখী আক্তার (২৫), পাশের বাসার ভাড়াটিয়া আলেয়া বেগম (৬৫) তার ছেলে জামাল (৪৫), রাজমিস্ত্রী রফিক (৩৫)।

আল আমিনের শরীরের ৯২ শতাংশ এবং রফিকের ১২ শতাংশ পুড়ে গেছে। আলেয়া ও তার ছেলে জামাল সামান্য দগ্ধ হয়েছেন।

/এএইবি/এএইচ/আরকে/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম