স্বর্ণপদকজয়ী ইমরানুরকে সম্মাননা দিলেন সেনাপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৮

সেনাবাহিনীর পক্ষ থেকে স্বর্ণপদকজয়ী অ্যাথলেট ইমরানুর রহমানকে ১১ লাখ টাকার চেক প্রদান করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এ এস এম শফিউদ্দিন আহমেদ। সম্মাননা পুরস্কার হিসেবে তাকে চেক দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণজয়ী ইমরানুর বাংলাদেশ সেনাবাহিনীর একজন নিয়মিত চুক্তিভিত্তিক খেলোয়াড়। বিগত এক বছরেরও অধিক সময় ধরে সেনাবাহিনী এবং অ্যাথলেটিক্স ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অভূতপূর্ব সাফল্য অর্জনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে যাচ্ছেন।

গত ২৩ আগস্ট অনুষ্ঠিত ১৬তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২২ এ তিনি দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ৪৬তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২২ এ বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটিক্স দলের হয়ে তিনি অংশগ্রহণ করেন এবং ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক অর্জন করেন। সেনাবাহিনী প্রধানের এ ধরনের সম্মাননা প্রদান দেশের কৃতিমান অ্যাথলেটদের উৎসাহ এবং উদীয়মান অ্যাথলেটদের অনুপ্রাণিত করবে।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে: সেনাপ্রধান
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম