ঘর পেলো আরও ৭০ পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৩, ১৯:৪৬আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৯:৪৬

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ঘটিভাঙ্গায় গৃহহীন ও ছিন্নমূল মানুষের জন্য নির্মিত ১৪টি টিনশেড ঘর হস্তান্তর করেছে নৌবাহিনী। যেসব ঘরে ৭০টি পরিবার বসবাস করতে পারবে।

বুধবার (১ মার্চ) স্থানীয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে এসব ঘর হস্তান্তর করে তারা।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনী এই ব্যারাক হাউজগুলো (টিনশেড ঘর) নির্মাণ করে। প্রতিটি টিনশেড ঘরে ৫টি করে ৭০টি ইউনিট রয়েছে। প্রতি ইউনিটে একটি করে পরিবার থাকতে পারবে। প্রতিটি টিনশেড ঘরে আলাদা রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে। এসব ঘর স্থানীয় প্রশাসনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় নৌবাহিনীর প্রতিনিধি ও জেলা প্রশাসকের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঘর পেলো আরও ৭০ পরিবার

বাংলাদেশ নৌবাহিনী ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এসব টিনশেড ঘর (ব্যারাক হাউজ) নির্মাণের কাজ শুরু করে। পাশাপাশি নৌবাহিনীর চট্টগ্রাম কমান্ডারের অধীনে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় ৬০টি, ভোলা জেলার লালমোহন ও মনপুরা উপজেলায় ২২টি এবং চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলায় ২০৮টি প্রকল্পের নির্মাণকাজ চলমান রয়েছে। নির্মাণ কার্যক্রম শেষ হলে আরও এক হাজার ৪৫০টি ভূমিহীন পরিবারের বাসস্থান নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় বাগেরহাট, ভোলা, নোয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল ও ঝালকাঠি জেলায় নৌবাহিনীর তত্ত্বাবধানে টিনশেড ঘর (ব্যারাক হাউজ) নির্মাণ কাজ চলমান রয়েছে।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী 
যান্ত্রিক ত্রুটি নিয়ে যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান