বর্জ্য ব্যবস্থাপনায় জিওসাইকেল পদ্ধতি বাস্তবায়নের পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৩, ০৭:২০আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০৭:৩৮

দেশের প্লাস্টিক দূষণ রোধে টেকসই প্লাস্টিক ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে প্রয়োজনীয় গাইডলাইন্স প্রণয়ন করা হবে, এমনটাই জানিয়েছেন পরিবেশ সচিব ডক্টর ফারহিনা আহমেদ। টেকসই প্লাস্টিক ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সভায় এ কথা বলেন তিনি। সভায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি জিওসাইকেল বাস্তবায়ন বিষয়ে লাফার্জ হোলসিমের সঙ্গেও আলোচনা হয়।

বৃহস্পতিবার (২ মার্চ) ডক্টর ফারহিনা আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মো. মিজানুর রহমান, বিশ্বব্যাংকের সিনিয়র পরিবেশ বিশেষজ্ঞ ইউন জু অ্যালিসন ইয়ি, বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান সহ মন্ত্রণালয়,বিশ্বব্যাংক ও অন্যান্য সংস্থার উর্ধতন কর্মকর্তারা।

সভায় সাসটেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে পলিসি ও অর্থায়ন কৌশল নিয়ে বিশ্ব ব্যাংকের পক্ষে প্রস্তাবনা উপস্থাপনা করা হয়। সভায় আরও জানানো হয়, কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এক্সটেন্ডেড প্রডিউসার্স রেন্সপন্সিবিলিটি (ইপিআর) প্রস্তুত করছে বিশ্বব্যাংক। বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান প্লাস্টিক বিষয়ক ইপিআরের খসড়া গাইডলাইন্স বিষয়ে বক্তব্য রাখেন।

লাফার্জ হোলসিম-এর জিয়োসাইকেল বিভাগের প্রধান কৌশিক মুখার্জি দূষণ নিয়ন্ত্রণে জিওসাইকেল বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি উপস্থাপন করেন। তিনি জানান, আশি থেকে দুই হাজার ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রাসম্পন্ন চুল্লিতে কোনও ধরনের অবশিষ্ট ছাড়াই ময়লা-আবর্জনাকে পুড়িয়ে ফেলার পদ্ধতি জিওসাইকেল বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাস্তবায়ন করছে হোলসিম। 

সভায় তিনি আরও বলেন, জিওসাইকেল পদ্ধতিতে শতভাগ বর্জ্য পুড়ে যায় এবং জীবাশ্ম জ্বালানির স্থলে আবর্জনা ব্যবহার করা হয় বলে এই প্রক্রিয়া গ্রিন হাউজ গ্যাস উৎপাদন করে না।

সভাপতির বক্তব্যে পরিবেশ সচিব ডক্টর ফারহিনা আহমেদ জিওসাইকেল পদ্ধতির প্রশংসা করে বলেন, এ বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি সরেজমিনে পরিদর্শন করে পরিবেশসম্মত ও কার্যকরভাবে বাস্তবায়নযোগ্য মনে হলে সরকার তা বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে টেকসই প্লাস্টিক ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে প্রয়োজনীয় গাইডলাইন্স প্রণয়ন করা হবে।

/এসএনএস/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম