জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার নবগঠিত কার্যনির্বাহী কমিটি। নবনির্বাচিত সভাপতি মিয়া মনসফ ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটনের নেতৃত্বে শুক্রবার (৩ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।
এ সময় আরও ছিলেন– সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল কুমার মালো, বাসুদেব মৈত্র, অভি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মাহমুদুল আলম তারেক, নবেন্দু সাহা নব, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক শিমুল, শেখ নুর কুতুবুল আলম এবং সহ-প্রচার সম্পাদক মো. হাবিবুল্লাহ মেজবাহসহ ঢাকা মহানগর, বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়ের নেতারা।
সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী নির্বাহী কমিটির সবার সিদ্ধান্তে প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, পরিচালক মহিউদ্দিন মানু।
সংগঠনের পক্ষে জানানো হয়, এখন পর্যন্ত বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার আটটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে চারটিতেই আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।








