সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, ধসে পড়েছে দেয়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৩, ১১:৪২আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৩:৩৪

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটি বাণিজ্যিক ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরফলে শিরিন ম্যানশন নামে ওই ভবনের তিনতলার দেয়াল আংশিক ধসে পড়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ভবনটিতে রবিবার (৫ মার্চ) ১০টা ৫২ মিনিটে দুর্ঘটনা (বিস্ফোরণ) ঘটে। সেখানে কয়েক মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে পলাশী, ধানমন্ডি টহল এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনসহ মোট চারটি ইউনিট চেষ্টা চালিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনতলা এই ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলায় বেশ কয়েকটি কাপড়ের দোকান রয়েছে। এছাড়াও এর পাশেই সুউচ্চ আবাসিক ভবন ও প্রিয়াঙ্গন শপিংমল রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণের মধ্যে পুরো এলাকায় গ্যাসের তীব্র গন্ধ ভেসে আসে। বিস্ফোরণে দেয়ালের ইট ও কাঁচ ছিটকে সড়কে পড়ে। এতে করে ফুটপাতে থাকা পথচারী ও সিএনজিচালকসহ কয়েকজন আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ জানান, শিরিন ম্যানশন নামে এই ভবনটির তিন তলায় ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির অফিস রয়েছে। তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা আসছেন, তারা আসলে তদন্তের পর জানা যাবে কী কারণে এই বিস্ফোরণটি ঘটেছে।

সায়েন্সল্যাবে বিস্ফোরণের পরের চিত্র। ছবি: রাফসান আহমেদ সিজান

তিনি জানান, বিস্ফোরণের সময় দেয়ালের কিছু অংশ পড়ে সড়কে দাঁড়িয়ে থাকা এক সিএনজি চালক আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন। তবে বিস্ফোরণের সময় ভেতরে ঠিক কতজন ছিলেন, তা এখনও জানা যায়নি।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
ইরানে ব্রেক ফেল করে ট্যাংকার বিস্ফোরণ, প্রাণ গেল ১১ জনের
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
সর্বশেষ খবর
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
মাঝ আকাশে যাত্রীর তাণ্ডবে জরুরি অবতরণ, তার আগে সিটেই ‘বন্দি’
মাঝ আকাশে যাত্রীর তাণ্ডবে জরুরি অবতরণ, তার আগে সিটেই ‘বন্দি’
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান