সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ: পুলিশের ধারণায় ‘তিন কারণ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৩, ১৩:২৪আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৪:২০

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটি বাণিজ্যিক ভবনের তিনতলায় বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি তদন্ত সাপেক্ষে বলা যাবে উল্লেখ করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ মহিদ উদ্দিন বলেছেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকটি কারণে বিস্ফোরণ ঘটতে পারে। এরমধ্যে গ্যাস সিলিন্ডার, জমে থাকা গ্যাস কিংবা বিদ্যুৎ থেকে বিস্ফোরণ ঘটতে পারে। তবে সুনিশ্চিত করে কারণ বলা যাচ্ছে না, এটা বলতে সময় লাগবে।’

রবিবার (৫ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

ছবি: নাসিরুল ইসলাম

তিনি বলেন, ভবনের অবস্থা ভালো নয়, খুবই ঝুঁকিপূর্ণ। ভবনটিতে ছোট ছোট অফিস ও একটি ইন্স্যুরেন্স কোম্পানির অফিস ছিল। এই মুহূর্তে ভবনে প্রবেশ ঠিক হবে না। আমরা ঝুঁকি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

হতাহতের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয় এখনই বলা যাচ্ছে না। আমরা জেনেছি ঢাকা মেডিক্যাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও বেসরকারি পপুলার হাসপাতালে কয়েকজন আহত রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।’ 

ছবি: নাসিরুল ইসলাম

এর আগে রবিবার (৫ মার্চ) সকাল ১০টা ৫২ মিনিটে তিনতলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এরপর তাৎক্ষণিকভাবে সেখানে আগুন ধরে যায় এবং ভবনটির কিছু অংশ ধসে পড়ে। এরই মধ্যে বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ।

এদিকে এ ঘটনায় তীব্র যানজট সৃষ্টি সায়েন্স ল্যাব এলাকায়। সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা