সায়েন্সল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণ

নাশকতার আলামত মেলেনি, প্রাথমিক ধারণা দুর্ঘটনা: ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ মার্চ ২০২৩, ১৫:৫০আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৯:০৭

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটি বাণিজ্যিক ভবনের তিনতলায় বিস্ফোরণের ঘটনায় নাশকতা বা বিস্ফোরকের কোনও আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার কমিশনার খন্দকার গোলাম ফারুক। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এটি একটি দুর্ঘটনা। 

রবিবার (৫ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন শেষে ফেরার সময় দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিস্ফোরণের ঘটনাটি নাশকতা নয়, প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি দুর্ঘটনা। এই বিস্ফোরণ বিভিন্ন কারণেই ঘটতে পারে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।’

ঘটনাস্থলে স্প্লিন্টার, বিস্ফোরক কিংবা নাশকতার কোনও আলামত মিলেছে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, ‘এখনও তেমন কিছু পাওয়া যায়নি।’ ঘটনাস্থলে বিস্ফোরক বিশেষজ্ঞরা এখনও কাজ করছেন বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘বিস্ফোরণের ঘটনা তদন্তে আমরা কমিটি করে দেবো। তদন্ত কমিটি ফায়ার সার্ভিস এবং ঘটনাস্থলে কাজ করা অন্য এক্সপার্টদেরও মতামত নেবে। তারপর তারা তদন্ত প্রতিবেদন দাখিল করবে।’

এর আগে রবিবার (৫ মার্চ) সকাল ১০টা ৫২ মিনিটে শিরিন ম্যানসন নামে তিনতলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে আগুন ধরে যায় এবং ভবনটির কিছু অংশ ধসে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আরও ১৪ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

ভবনটির তিনতলায় ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির অফিস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও নিচতলা ও দ্বিতীয়তলায় বেশ কয়েকটি কাপড়ের দোকানও রয়েছে। এছাড়াও এর পাশেই সুউচ্চ আবাসিক ভবন ও প্রিয়াঙ্গন শপিং মল। 

/কেএইচ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা