রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পণ্য মজুত নিয়ে আইজিপির নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৩, ২১:২০আপডেট : ১৬ মার্চ ২০২৩, ২১:২১

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আসন্ন পবিত্র রমজান ও ঈদ সামনে রেখে কোনও মহল যাতে কোনও ইস্যু তৈরি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। এ ছাড়া ছাত্র ও শ্রমিক সংশ্লিষ্ট বিষয়, যেকোনও দুর্ঘটনা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকটকে কেন্দ্র করে কোনও মহল যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে পুলিশ সদর দফতরে আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতর নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় এসব নির্দেশনা দেন তিনি।

সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. আতিকুল ইসলাম আসন্ন রমজান ও ঈদ সামনে রেখে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্ভব সংক্রান্ত বিষয়, বাজার মনিটরিং, শিল্পাঞ্চলের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিকল্পনা ইত্যাদি বিষয় তুলে ধরেন।

সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক, র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামসহ অন্য অতিরিক্ত আইজিপিরা এবং ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও সব রেঞ্জের ডিআইজি ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

আইজিপি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করে কেউ যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বাড়াতে না পারে, সেদিকে নজর দিতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে নিয়মিত বাজার মনিটরিংয়ের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদেরও নির্দেশ দেন তিনি।

মহাপরিদর্শক বলেন, শিল্পাঞ্চল, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে যেন কোনও ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়, সে জন্য শিল্প পুলিশকে তৎপর থাকতে হবে।

রমজানে বিদ্যুৎকেন্দ্রে যাতে কোনও ধরনের নাশকতার ঘটনা না ঘটে, সে জন্য বিদ্যুৎকেন্দ্রে নজরদারি বাড়াতে হবে। ছিনতাই, চুরি, ডাকাতি প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করারও নির্দেশনা দেন তিনি।

আইজিপি বলেন, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন গাড়ির চলাচল রোধ এবং রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। তিনি এ লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য হাইওয়ে পুলিশকে বিশেষ নির্দেশনা দেন।

মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, রমজানে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি ইফতার, তারাবি ও সেহরির সময় বিশেষ দায়িত্ব পালন করতে হবে।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী