শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার মনোনীত বাংলাদেশি সেনা কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৩, ১৮:০৪আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৮:০৪

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. ফখরুল আহসানকে ইউনাইটেড ন্যাশনন্স মিশন ফর দ্য রেফান্ডাম ইন ওয়েস্টার্ন সাহারাতে ফোর্স কমান্ডার হিসেবে মনোনীত করা হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ মনোনয়ন দিয়েছেন।

এর মাধ্যমে পাকিস্তানের মেজর জেনারেল জিয়াউর রেহমানের স্থলাভিষিক্ত হবেন বাংলাদেশি সেনা কর্মকর্তা ফখরুল আহসান।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, মেজর জেনারেল ফখরুল আহসান জাতিসংঘ মিশনে সোমালিয়া ও কঙ্গো প্রজাতন্ত্রে নিয়োজিত ছিলেন। এ ছাড়া তিনি ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন।

মেজর জেনারেল মো. ফখরুল আহসান ১৯৮৮ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন। বর্তমানে তিনি একটি পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে কর্মরত রয়েছেন।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
ছয় বাংলাদেশি শান্তিরক্ষী পাচ্ছেন মরণোত্তর জাতিসংঘ পদক
সংকট, সংঘাত ও শান্তির লড়াইয়ে বাংলাদেশি শান্তিরক্ষীরা
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস