মাংস দুধ ডিম বিক্রিতে পুলিশ চেয়ে চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৩, ২১:২৭আপডেট : ২৭ মার্চ ২০২৩, ২২:০২

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পবিত্র রমজানে রাজধানীতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রমে সহযোগিতা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর।

সোমবার (২৭ মার্চ) অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ডা. এমদাদুল হক তালুকদারের সই করা এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রাণিসম্পদ অধিদফতর পবিত্র রমজানে মাংস, ডিম, দুধ, মুরগি ইত্যাদি সরবরাহের জোগান ও মূল্য স্থিতিশীল রাখার জন্য ঢাকায় ২০টি স্থানে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। ফ্রিজারভ্যান ও সম্পৃক্ত অন্যান্য যানবাহনে পণ্য পরিবহন ও বিপণন করা হচ্ছে। এই কার্যক্রম বাস্তবায়নে সার্বিক নিরাপত্তা বিধানসহ সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পবিত্র রমজানে রাজধানীতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে ১ রমজান থেকে, চলবে ২৮ রমজান পর্যন্ত।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও 
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম