রাজধানীতে বিদেশি ট্যুরিস্টকে ‘বিরক্ত করা’ সেই ব্যক্তি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৩, ১২:৩০আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৫:৩১

ঢাকায় অস্ট্রেলীয় ভ্লগার লুক ডামান্তকে ‘বিরক্ত করা’ সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) নিজেদের ফেসবুক পেজে এক পোস্টে এমন খবর দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। পরে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (৩ এপ্রিল) ফেসবুক পেজে এক পোস্টে ওই ব্যক্তির ছবি দিয়ে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, ‘ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আমরা সবসময় অতিথিদের অর্থাৎ বিদেশি পর্যটকদের আমাদের সুন্দর বাংলাদেশে স্বাগত জানাই।’

জানা গেছে, রবিবার (২ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর কাওরানবাজার থেকে মোহাম্মদ কালু মিয়া (৬০) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশের একটি টিম। 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলা ট্রিবিউন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালু মিয়া স্বীকার করেন, সম্প্রতি অস্ট্রেলিয়ান এক ব্লগারকে কারওয়ান বাজার এলাকায় হেনস্তায় তিনি জড়িত ছিলেন। এই ধরনের কাজ এর আগেও তিনি করেছেন। তার গ্রামের বাড়ি মাদারীপুরে। 

ডিএমপি অধ্যাদেশের ৭৭ ধারায় অপরাধে জড়িত থাকায় ১০০ ধারায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সম্প্রতি ঢাকায় ভ্রমণে আসা অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্টের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। একটি ভিডিওতে দেখা যায়, ঢাকার রাস্তায় এক বৃদ্ধ তার কাছ থেকে অর্থ সাহায্য চাইছেন। লুক ডামান্ট তাকে চলে যেতে বললেও ওই বৃদ্ধ ছিলেন নাছোড়বান্দা। বৃদ্ধের আচরণে মহাবিরক্ত লুক ডামান্ট সেই ভিডিও ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘অ্যাভোয়েড দিস ম্যান ইন বাংলাদেশ।’

এরপর অসংখ্য বাংলাদেশি তার পোস্টে ওই বৃদ্ধের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। বিষয়টি নজরে আসে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশেরও। বিদেশি পর্যটককে বিরক্ত করায় শেষ পর্যন্ত ওই বৃদ্ধকে আটক করা হয়েছে।

ইউটিউবারকে শনিবার দেওয়া সাক্ষাৎকারে কালু মিয়া জানিয়েছেন যে, ‘তিনি মূলত নিজ উদ্যোগে দোভাষীর কাজ করেন।’ অনেক বিদেশিকে তিনি সাহায্য করেছেন বলেও দাবি করেন। তবে লুক ডামান্তকে হেনস্তা করার জন্য ক্ষমা চান তিনি।

এদিকে ওই ব্যক্তিকে আটক করার পোস্টটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন ভ্লগার লুক ডামান্ত। সেখানে তিনি লিখেছেন, সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ। এই ভিডিওটি পোস্ট করার পর থেকে, আমি বাংলাদেশের জনগণের কাছ থেকে ১০০০টির মতো বার্তা পেয়েছি। তারা আমার অভিজ্ঞতার জন্য দুঃখ প্রকাশ করেছে।

/কেএইচ/জেইউ/আরটি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম