বঙ্গবাজারের ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেওয়ার দাবি মহিলা পরিষদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৩, ১৬:৫১আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৬:৫১

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা প্রকাশ করে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। বুধবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি। 

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কয়েকহাজার দোকান। ভস্মীভূত হয়ে গেছে পাশাপাশি চারটি মার্কেট। আশপাশের আরও ছয়টি মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোরের দিকে লাগা এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ব্যবসায়ী। বাংলাদেশ মহিলা পরিষদ এ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুর্ণবাসন ও ক্ষতিপুরণ দেওয়ার দাবি জানাচ্ছে।

এতে বলা হয়, ১৯৯৫ সালে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের পর নতুন করে আবার গড়ে তোলা হয় বাজারটি। কিন্তু সেই স্থাপনা ও নির্মাণশৈলীতে অগ্নিকাণ্ডের ঝুঁকি সামাল দেওয়ার বিষয়টি অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হয়নি। ২০১৮ সালের অগ্নিকাণ্ডের পর বঙ্গবাজার মার্কেট ঝুঁকিতে আছে জানিয়ে কর্তৃপক্ষকে ১০বার নোটিশ দেয় ফায়ার সার্ভিস। কিন্তু কর্তৃপক্ষ তৎপর হননি। অন্যদিতে রাজউক এবং সিটিকরপোরেশনও এ বিষয়ে উদাসীন ছিল। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের এই বিষয়ে জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে রাজউক ও সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছে। কী কারণে আগুনের সূত্রপাত তা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে।

/এসও/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের