নথি চুরির অভিযোগে মামলা

সাংবাদিক রোজিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের দিন ধার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৩, ১১:৫৭আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১১:৫৭

দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে সরকারি নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনে করা মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ মে দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৬ এপ্রিল) এই প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এ দিন মামলার তদন্ত সংস্থা পিবিআই প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

২০২১ সালের ১৭ মে দুপুরের পর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম ভূঞার কক্ষে রোজিনা ইসলামকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা আটকে রাখা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব শিব্বির আহমেদ ওসমানী তার বিরুদ্ধে মামলা করেন। সেখানে তার বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় চুরি এবং ১৯২৩ সালের ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’র ৩ ও ৫ ধারায় গুপ্তচরবৃত্তি এবং রাষ্ট্রীয় গোপন নথি নিজের দখলে রাখার অভিযোগ আনা হয়। রোজিনা যেসব নথির ‘ছবি তুলেছেন’, তার মধ্যে ‘টিকা আমদানি’ সংক্রান্ত কাগজপত্রও ছিল বলে মামলার অভিযোগে উল্লেখ করেন।

এরপর ২০২২ সালের ৪ জুলাই গোয়েন্দা পুলিশ সাংবাদিক রোজিনা ইসলামকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোর্শেদ আলম খান এ প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে ঘটনার সত্যতা পায়নি বলে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন।

২০২৩ সালের ২৩ জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে মামলার বাদী শিব্বির আহমেদ ওসমানী ডিবির দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি দেন। আদালত নারাজি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

/এমকেআর/এফএস/
সম্পর্কিত
অভিযোগ মিথ্যা দাবি করে এমপি নজরুল বললেন, ‘ঘটনার সময় বাসায় ছিলাম না’
এমপি নজরুলের রিমান্ড শুনানিতে রাজনৈতিক প্রসঙ্গ টানলেন প্রসিকিউটর, থামালেন বিচারক
দুই স্ত্রীকে নিয়েই ওই ফ্ল্যাটে থাকতেন এমপি গাজী নজরুল, গতকাল ছিলেন আদালতে: আইনজীবী
সর্বশেষ খবর
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
রুশ হামলায় দুই মাসে ইউক্রেনের ১ কোটি ৩০ লাখ বই ধ্বংস
রুশ হামলায় দুই মাসে ইউক্রেনের ১ কোটি ৩০ লাখ বই ধ্বংস
ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেফতার দেখানোর ঘটনায় আসকের নিন্দা
ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেফতার দেখানোর ঘটনায় আসকের নিন্দা
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের হাইকোর্টে জামিন
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের হাইকোর্টে জামিন
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি