পার্সেলের ফাঁদ পেতে অর্থ আত্মসাৎ: রিমান্ডে ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৩, ১৬:২১আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৬:২১

সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি বন্ধু সেজে পার্সেল প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রমনা মডেল থানায় দায়ের করা মামলায় চক্রের চার সদস্যের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন– মো. রাজু আহম্মেদ, হাসান, মো. মোতালেব ও মো. সোহাগ।

মঙ্গলবার (১১ এপ্রিল) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার উপ-পরিদর্শক সুবীর কুমার কর্মকার। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তাদের প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির বিষয়টি জানিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালের ২৭ ডিসেম্বর আসামিরা বাদীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিটা ব্রাউন (Rita Brown) নামে এক আইডি থেকে নিজেদের আমেরিকার সৈনিক পরিচয় দেয়। তারা শান্তি মিশনে ইয়েমেনের রাজধানী সানা অবস্থান করার সময় কিছু টাকা পায়। সেসব টাকা থেকে কিছু টাকা অনুদান হিসেবে দেওয়ার কথা জানায়। এক পর্যায়ে ২০ লাখ ডলারের একটি পার্সেল পাঠানোর কথা বলে সেই পার্সেলের চার্জ হিসেবে বিভিন্ন সময়ে ৭ লাখ ২৭ হাজার টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় গত ২৮ মার্চ ভুক্তভোগী মামুনুর রশিদের কর্মচারী মোজাম্মেল হক বাদী হয়ে রমনা মডেল থানায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ এনে মামলা দায়ের করেন।

/এমকেআর/আরকে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম