জনকল্যাণে অবদানের জন্য সম্মাননা পেলেন সাবের হোসেন চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৩, ২১:২২ আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ২১:৩১

দুর্যোগ ব্যবস্থাপনা ও জনকল্যাণমূলক কাজে অবদানের জন্য কর্ণফুলী গ্রুপের পরিচালক সাবের হোসেন চৌধুরীকে এশিয়া প্যাসিফিক লায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (A-PAD Award 2023) সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সাবের হোসেন চৌধুরীকে এই অ্যাওয়ার্ড তুলে দেন ডিসিএইচ ট্রাস্টের চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর কাজী কামরুজ্জামান।

A-PAD জাপান, কোরিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপাইনের সমন্বয়ে সংগঠিত দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। যারা গত ১০ বছর ধরে সারা বিশ্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও সহায়তায় উল্লেখযোগ্য অবদান রেখেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সেক্টরে সাবের হোসেন চৌধুরীর এই বিশেষ অবদান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও প্রফেসর কাজী কামরুজ্জামান আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি’কেও বাংলাদেশে তার বিশেষ অবদানের জন্য প্রশংসাপত্র প্রদান করা হয়।

/জেডএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
যে বাড়িতে নোয়াখালীর শান্তি ফেরাতে স্বাধীনতার দিন কাটিয়েছিলেন গান্ধী
যে বাড়িতে নোয়াখালীর শান্তি ফেরাতে স্বাধীনতার দিন কাটিয়েছিলেন গান্ধী
বিদেশি পর্যটকদের জন্যও বিনামূল্যে ইংল্যান্ডের জাতীয় জাদুঘর
বিদেশি পর্যটকদের জন্যও বিনামূল্যে ইংল্যান্ডের জাতীয় জাদুঘর
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?