ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে নিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালানোর অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৩, ১২:১১আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১২:১১

ঈদযাত্রায় দুর্ঘটনারোধে নিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালানোর অনুরোধ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। সোমবার (১৭ এপ্রিল) সংগঠনটির নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক বিবৃতিতে এ অনুরোধ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘ধারণা করা হচ্ছে, এবার প্রায় ১ কোটি মানুষ আপনজনের সাথে ঈদ উদযাপনের জন্য ঢাকা থেকে ঘরমুখী যাত্রা করবেন। এছাড়া ঈদের ছুটিতে আন্তঃজেলায় যাতায়াত করবেন প্রায় সাড়ে ৫ কোটি মানুষ। মাত্র কয়েকদিনে এত বিপুল সংখ্যক মানুষের নির্বিঘ্ন ও নিরাপদে যাতায়াত করার মতো মানসম্মত গণপরিবহন আমাদের নেই। অভিজ্ঞতায় দেখা যায়, এসময় মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন এবং অধিক মাত্রায় দুর্ঘটনায় পতিত হন। ফলে বহু পরিবারে ঈদের আনন্দ শোকে পরিণত হয়।’

রোড সেফটি ফাউন্ডেশনের নেতারা বলেন, ‘আমরা ইচ্ছে করলেই হঠাৎ করে যানবাহনের সংখ্যা বৃদ্ধি করতে পারবো না। তাই যা আছে তা দিয়েই কিছু সতর্কতা অবলম্বন করে আমরা দুর্ঘটনা কমিয়ে আনতে পারি। এই সতর্কতা সকল ধরনের মোটরযান চালক, হেলপার ও যাত্রীদের অবশ্য পালনীয় হওয়া উচিত। গাড়ির মালিকদেরও সামাজিক দায়বদ্ধতা রয়েছে, তাদের দায়িত্ব, চালকদের নিয়ন্ত্রিত গতি ও সচেতনভাবে গাড়ি চালাতে উৎসাহিত করা। এসব সতর্কতা অবলম্বনে মানুষকে উৎসাহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি গণমাধ্যম ব্যবহার করে প্রচারণা চালায় তাহলে দুর্ঘটনা বহুলাংশেই রোধ করা সম্ভব।’

দুর্ঘটনার অন্যতম কারণ বেপরোয়া গতি ও অস্বাভাবিক আচরণ বলে মনে করে রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটি চালকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছে, ‘নিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালাবেন। যানবাহনের ৬০ কিলোমিটার গতির পরে প্রতি ৫ কিলোমিটার গতি বৃদ্ধির কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে ২ থেকে ৪ গুণ। অতিরিক্ত আত্মবিশ্বাস দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি করে। মনে রাখতে হবে, আমাদের জীবনে পরিবার অধিক মূল্যবান। পরিবারের কথা মনে করেই আমাদের সবসময় সাবধান থাকতে হবে।’

ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে নিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালানোর অনুরোধ

ব্যক্তিগত নিরাপত্তাবোধকে পরিবারের মায়া-মমতা ও মূল্যবোধের সাথে যুক্ত রাখতে হবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, যাত্রাপথে আমাদের একটি ভুল সিদ্ধান্ত পরিবারের সকল স্বপ্নকে ধুলিস্যাৎ করে দিতে পারে। ব্যক্তিগত নিরাপত্তারোধ পরিবারের সঙ্গে সংযুক্ত না থাকলে আমাদের আচরণ সুতা ছেড়া ঘুড়ির মতো এলোমেলো হয়ে যায়। তাই চিন্তা-ভাবনায় সবসময় পরিবার ও আপনজনদের সংযুক্ত রাখুন। নিজে নিরাপদে থাকুন এবং পরিবারের প্রতি দায়িত্ববান হোন। এটি একটি সামাজিক দায়বদ্ধতা।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম