খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের আর্থিক অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৩, ১৮:০০আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৮:০০

প্রধানমন্ত্রীর পক্ষে বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের মাঝে ২০ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ -জামান। সোমবার (১৭ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের সম্মেলন কক্ষে এ চেক হস্তান্তর করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, প্রতি বছরের ন্যায় গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন। ওই সংবর্ধনা অনুষ্ঠানে আগত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে প্রধানমন্ত্রী কুশল বিনিময় ও  তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এসময় তারা প্রধানমন্ত্রীর কাছে গৃহ নির্মাণ, চিকিৎসা, আর্থিক সহায়তা, চাকরিসহ বিভিন্ন বিষয়ে সাহায্যের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোট ১২ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের মোট ২০ লাখ টাকা প্রদানের অনুমোদন প্রদান করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানী ভাতা বর্তমানে বর্ধিত হারে প্রদান করা হচ্ছে। বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধাদেরকে গৃহ নির্মাণ খরচ প্রদান, ফ্লাট বরাদ্দ, মেধাভিত্তিক  স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ের ওপর প্রতি বছর ২ জনকে পিএইচডি ডিগ্রি প্রদান, কন্যার বিবাহের খরচ বহন, দেশে-বিদেশে চিকিৎসার ব্যয়ভার বহন, রেশন প্রদানসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে আরেক মুক্তিযোদ্ধাকে সংগঠন থেকে বহিষ্কার
জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম