ঈদে ট্রেনের শিডিউল কেমন চলছে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৩, ১৪:০০আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৪:০০

দেশের বেশির ভাগ রেলপথই সিংগেল লাইনের। তাছাড়া তীব্র গরমে ট্রেনের গতি কম রাখতে হচ্ছে। এই দুই কারণে ট্রেনের সময়সূচিতে হেরফের হওয়ার আশঙ্কা করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন নিজেই। গত রবিবার (১৬ এপ্রিল) কমলাপুর রেলওয়ে স্টেশনে পরিদর্শনে গিয়ে তিনি যাত্রীদের ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে যাত্রীদের ধৈর্য ধরারও আহ্বান জানান। তবে আশঙ্কা অনুযায়ী তীব্র না হলেও কিছুটা বিলম্বে ছাড়ছে ট্রেন।

ঈদ যাত্রার দ্বিতীয় দিনে মঙ্গলবার (১৮ এপ্রিল) কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, ঢাকা থেকে ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে। প্রথমদিন রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে ছেড়েছে, দ্বিতীয় দিন তা ৪০ মিনিটে দাঁড়িয়েছে। ফলে পরবর্তী আন্তঃনগর ট্রেনগুলোও বিলম্বে ছাড়তে হচ্ছে।

এ বিষয়ে কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই ঈদে যাত্রায় দুই একটি ট্রেন সময় নিয়ে ছাড়া হচ্ছে। এছাড়া বাকি ট্রেন গুলো নির্ধারিত সময়েই গন্তব্যে উদ্দেশে রওনা দিয়েছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, মঙ্গলবার চট্টগ্রামগামী মহানগর প্রভাতী সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটিকে সকাল ৮টা ৪০ মিনিটে শিডিউল দেওয়া হয়। এছাড়া নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে ৮টায়; চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ৫৫ মিনিট বিলম্বে ৮টা ১০ মিনিটে; কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতী ৭টা ২০ মিনিটে এবং দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ১৫ মিনিট বিলম্বে ৭টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে গেছে।

ট্রেনে ঈদযাত্রা (ছবি: নাসিরুল ইসলাম)

অন্যদিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ৬টা ২০ মিনিটে তার নির্ধারিত সময়েই স্টেশন ছেড়েছে।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া নিশ্চিত করেই ট্রেন ছাড়া হচ্ছে। কয়েকটি ট্রেন ছাড়তে কিছুটা দেরি হয়েছে। তবে কয়েক মিনিটের ব্যবধানকে বিলম্ব বলা যাবে না। এছাড়া অন্যান্য ট্রেন তার নির্ধারিত সময়েই ছাড়ছে। আর ঈদের সময় রেলে শিডিউলজনিত চাপ বেশি থাকে। সব ব্যবস্থা করে যাত্রীদের সেবা দিতে হয়।

চট্টগ্রাম রুটের ট্রেনের বিষয়ে তিনি বলেন, দুর্ঘটনার কারণে গতকাল এই রুটে বিলম্ব ছিল। আজ সেটা কমে এসেছে। ধীরে ধীরে এটা স্বাভাবিক হয়ে যাবে।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম