সোহরাওয়ার্দী উদ্যানে গাছ থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৩, ১৬:৩১ আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১৭:০৫

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে অজ্ঞাতনামা তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ এপ্রিল) সকালে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালীমন্দিরের পাশে বকুলগাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পথচারীরা।

তরুণীর পরিচয় কেউ নিশ্চিত করতে পারেননি। তবে পার্ক এলাকায় তাকে অনেকে আঁখি নামে চিনতো। তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর। পরনে প্রিন্টের থ্রি-পিস ছিল।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালীমন্দিরের পাশে বকুলগাছের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় তরুণীকে দেখতে পায় পথচারীরা। পরে তারা থানায় সংবাদ দিলে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ধারণা করছে, ওই তরুণী ভাসমান সম্প্রদায়ের। তিনি পার্ক এলাকায় ঘোরাঘুরি করতেন বলে জানা গেছে। কোনও কারণে আত্মহত্যা করেছেন বলেও ধারণা করছে পুলিশ।

এস আই মো. ইকবাল হোসেন বলেন, এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে। তরুণীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

/এআইবি/আরটি/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেলো পাঁচ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১৯২০
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা, নয়ডায় ২১ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: সেই কিশোরকে জামিন দেয়নি আদালত
সর্বশেষ খবর
ডিসেম্বরের মধ্যে কয়েকটি মামলার সাক্ষ্য শেষ করার প্রত‍্যাশা প্রসিকিউশনের
ডিসেম্বরের মধ্যে কয়েকটি মামলার সাক্ষ্য শেষ করার প্রত‍্যাশা প্রসিকিউশনের
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের
জনপ্রশাসনের ধীরগতির প্রকল্প অনুসন্ধানের সুপারিশ সংসদীয় কমিটির
জনপ্রশাসনের ধীরগতির প্রকল্প অনুসন্ধানের সুপারিশ সংসদীয় কমিটির
সৌদি আরবকে খুশি করতে ভোটের আগে ইয়েমেনে হামলার কথা ভাবছেন নেতানিয়াহু
সৌদি আরবকে খুশি করতে ভোটের আগে ইয়েমেনে হামলার কথা ভাবছেন নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি