চট্টগ্রাম-৮ উপনির্বাচন: চার দিন আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষেধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৩, ১৮:৩৪আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১৮:৩৪

একাদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ নির্বাচনি এলাকায় ২৬ এপ্রিল (বুধবার) থেকে ২৯ এপ্রিল (শনিবার) পর্যন্ত চার দিন অস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২৭ এপ্রিল এই আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

ভোটের আগে পরে আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৪ এর উপসচিব ইশরাত জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, একাদশ জাতীয় সংসদের ২৮৫ নম্বর আসন, চট্টগ্রাম-৮ নির্বাচনি এলাকায় শূন্য আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল। এ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বৈধ অস্ত্র প্রদর্শনের ওপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করছে। ১৮৭৮ সালের অস্ত্র আইনের ৭ (ক) (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এই আদেশ জারি করেছে।

এতে আরও বলা হয়, ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত অস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়ার প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মানবপাচারের শিকার বাংলাদেশিদের ফেরাতে চালু হলো ‘রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম’
সর্বশেষ খবর
‘‘চলতি বছরেই চূড়ান্ত হতে পারে পর্যটন মহাপরিকল্পনা’’
‘‘চলতি বছরেই চূড়ান্ত হতে পারে পর্যটন মহাপরিকল্পনা’’
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বেতন বাড়ছে আরও ১১ লাখ ডলার
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বেতন বাড়ছে আরও ১১ লাখ ডলার
১ অক্টোবর যোগ দেবেন ১৪৩৮৪ সহকারী শিক্ষক
১ অক্টোবর যোগ দেবেন ১৪৩৮৪ সহকারী শিক্ষক
অক্টোবরে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
অক্টোবরে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ