বিশ্বকাপে গোল মিস করা ফুটবলারকে হত্যার হুমকি

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৬, ১০:৩৭আপডেট : ১১ জুলাই ২০২৬, ১০:৪৫

বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার মিডফিল্ডার হ্যামিন্টন ক্যাম্পাজ প্রাণনাশের হুমকি পেয়েছেন। কলম্বিয়ার ফুটবল ফেডারেশন ফেডারেশন এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন বলেছে, ক্রীড়াঙ্গনে নিজের দেশের প্রতিনিধিত্ব করার জন্য কোনও ক্রীড়াবিদ বা তাদের পরিবারের কোনও সদস্যকে এভাবে হুমকির সম্মুখীন করা উচিত নয়।

গত মঙ্গলবার (৭ জুলাই) টাইব্রেকারে সুইজারল্যান্ডের কাছে হেরে শেষ ১৬ থেকে বিদায় নেয় কলম্বিয়া। অতিরিক্ত সময়ে, আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে খেলা ক্যাম্পাজ একটি নিশ্চিত গোলের সুযোগ মিস করেন, যখন তার শটটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়। যদিও টাইব্রেকারে তিনি নিজের বলটি জালে জড়ান। কিন্তু ৪-৩ গোলে হেরে তার দল বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

ইনস্টাগ্রামে ক্যাম্পাজ হতাশায় মুখ ঢেকে রাখার একটি ছবি শেয়ার করে সবার প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখার আকুতি জানিয়েছেন।

তিনি লিখেছেন, ফুটবলে কঠিন মুহূর্তও আসে। আমার প্রিয় কলম্বিয়া, দয়া করে কখনো শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলবেন না। আমাদের মতামত ভিন্ন হতে পারে কিংবা আমরা হতাশা ও দুঃখ অনুভব করতে পারি, কিন্তু কোনও আবেগই ঘৃণা ছড়ানো বা ভয়ে বেঁচে থাকাকে যৌক্তিকতা দেয় না।

এই হয়রানির পরিপ্রেক্ষিতে কলম্বিয়ান ফেডারেশন দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে হুমকিদাতাদের চিহ্নিত করতে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে।

ফেডারেশন বলেছে, ফুটবল হওয়া উচিত ঐক্য, সম্মান ও আশার জায়গা—কখনোই ঘৃণা, ভয়ভীতি বা সহিংসতার পরিবেশ নয়। তারা সমর্থকদের অনুরোধ করেছেন যেন খেলার মাঠের হতাশা কখনও বাস্তব জীবনের সহিংসতায় রূপ না নেয়।

এই হুমকি কলম্বিয়ার ফুটবল ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়কে মনে করিয়ে দিচ্ছে। ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার স্বাগতিক দেশের বিরুদ্ধে একটি আত্মঘাতী গোল করেছিলেন, যার ফলে কলম্বিয়া ২-১ ব্যবধানে হেরে যায়। দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর দেশে ফেরার মাত্র কয়েকদিন পরেই মেদেলিন শহরে এসকোবারকে গুলি করে হত্যা করা হয়েছিল।

/এফআর/
সম্পর্কিত
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বেনজেমা-পগবা-রামোস-সানচোরা বেকার, কেমন হবে ফ্রি এজেন্ট একাদশ?
অবসর নয়, ক্রোয়েশিয়ার জার্সিতে মাঠে নামছেন মদরিচ
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান