শাহজালাল বিমানবন্দরে ১ কেজি সোনাসহ যুবক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৩, ০৯:১৭আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০৯:১৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি সোনাসহ মো. রুস্তম আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বিমানবন্দরের টার্মিনালের উত্তর পাশের টাওয়ার বিল্ডিংয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘সন্ধ্যা ৬টায় অভিযুক্ত রুস্তম আলীকে (৩৮) বিমানবন্দরের টাওয়ার বিল্ডিং এর সামনে ঘোরাঘুরি করতে দেখে সাদা পোশাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। এসময় তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে আসা হয়।

এপিবিএন অফিসে আসার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন যে তার কাছে সোনা রয়েছে। এ সময় তাকে তল্লাশি করা হলে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে তিনি নিজ হাতে ছয়টি গোল্ড বার (ওজন ৬৯৬ গ্রাম) এবং ৩৫৫ গ্রাম স্বর্ণাালংকারসহ মোট ১০৫১ গ্রাম বা ১ কেজি ৫১ গ্রাম সোনা বের করে দেন। এ সময় তিনি এই সোনাের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

জিয়াউল হক বলেন, ‘তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এ বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। মো. রুস্তম আলী (৩৮) ঢাকার  কেরানীগঞ্জ থানাধীন দক্ষিণ বাঘাপুরের অধিবাসী।

প্রসঙ্গত, এপ্রিল মাসজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬ কেজি সোনা, মোবাইল ফোন, মদ, কসমেটিকস এবং বিপুল পরিমাণ অন্যান্য শুল্কযোগ্য পণ্য আটক করেছে আর্মড পুলিশ।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম