স্ত্রী-সন্তানসহ কর্নেল শহীদের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৩, ১৭:১৩আপডেট : ০২ মে ২০২৩, ১৭:১৩

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন, হস্তান্তর ও স্থানান্তরের অভিযোগে অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা কর্নেল শহীদ উদ্দীন খান ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ৩৯ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদ ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (২ মে) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় দুদক সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য জানান।

দুদক সচিব মাহবুব হোসেন জানান, ২০২২ সালের ২৮ এপ্রিল দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ কর্নেল (অব.) শহীদ উদ্দীন খান, তার স্ত্রী ফারজানা আঞ্জুম খান, কন্যা শেহতাজ মুনাসী খান এবং কন্যা পারিসা পিনাজ খানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ। পরে মামলাটি তদন্ত করেন দুদকের আরেক উপ-পরিচালক নাজমুল হুসাইন। তদন্তে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জিত ৩৯ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকার সম্পদ রাখার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। এ অপরাধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়। শিগগিরই এটি আদালতে দাখিল করা হবে।

চার্জশিটে বলা হয়, কর্নেল অব. শহীদ উদ্দীন খান ১৯৯৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে অষ্টম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ২০১০ সালে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পদ থেকে অবসর গ্রহণ করেন। ১৯৮৯ সালে ফারজানা আঞ্জুম খানকে বিয়ে করেন। তাদের দুই কন্যা শেহতাজ মুনাসী খান ও পারিসা পিনাজ খান।  কর্নেল শহীদ উদ্দীন খান, তার স্ত্রী-সন্তানরা বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কর্নেল শহীদ উদ্দীন খান (অব.) ও তার পরিবারের সদস্যদের নামে দুর্নীতি দমন কমিশন থেকে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হলেও তিনি যাবতীয় স্থাবর- অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণী দাখিল করেননি। এ অপরাধে তার বিরুদ্ধে ২০২১ সালের ২৪ জানুয়ারি এ মামলা দায়ের করা হয়। ইতোমধ্যে এ মামলার চার্জশিটও আদালতে দাখিল করা হয়। তারই ধারাবাহিকতায় কর্নেল (অব.) শহীদ উদ্দীন খান এবং তার পরিবারের সদস্যদের নামে অর্জিত সম্পদ নিয়ে অনুসন্ধান চালানো হয়। এরপর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২২ সালের ২৮ এপ্রিল আরেকটি মামলাটি দায়ের করা হয়, যা মঙ্গলবার (২ মে) কমিশন থেকে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব মাহবুব হোসেন বলেন, ‘কর্নেল (অব.) শহীদ ইউটিউবে কী বলছেন না বলছেন, সেটা দুদকের ব্ষিয় নয়।  তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্ট রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে। তাছাড়া চার্জশিট দাখিলের পর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে দুদক।’

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম